• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ইলিশ মাছ কেনার ধুম

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯, ০০:২৬ পূর্বাহ্ণ
বরিশালে ইলিশ মাছ কেনার ধুম

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালে বাজার গুলোতে ইলিশ মাছ কেনার ধুম পড়ছে। বরিশাল নগরীর পোর্টরোড মাছের আড়ৎ সহ খুচরা বাজারগুলোতে বসেছে ইলিশের মেলা।আর সেই সাথে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

জানাযায়, আজ ৯ অক্টোবর রাত ১২টা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন সারা দেশে ইলিশের প্রধান প্রজনন। এই ২২দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে। সরেজমিনে বাজার গুলোতে দেখাযায়, ইলিশের আমদামি বেশি হওয়ায় মাছে ভরপুর রয়েছে পুরো আড়ৎ বাজার জুড়ে।

শাহজাহান নামে এক মাছ ব্যবসায়ী বলেন, আমাদের আগের ইলিশ মাছ ক্রয় করা আছে। সেই মাছ গুলো এখন বাজারে বিক্রি করছি। তা ছাড়া প্রতিকেজি ইলিশ মাছ বড় ৬শ টাকা, ৫/৭শ গ্রামের মাছ ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মজুত কৃত ইলিশ বাজারে ছেড়েছে ব্যবসায়ীরা

ক্রেতাদের বলেন, ইলিশ মাছ ২২দিন কিনতে পারবে না। তাই কম দামে ইলিশ নিতে নগরীর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে।