নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরআইচা গ্রামে আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মেয়ের মা জেসমিন জানান, বৃহস্পতিবার বিকেলে ঐ গ্রামের বাবুল আকন আট বছর বয়সী শিশু কন্যা পাশের বাড়িতে খালাকে ডাকতে যায়। পার্শ্ববর্তী ফিরে আসার পখে সত্তার আকন ছেলে বাবুল আকন মেয়েটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঐ সময় শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে গেলে পালিয়ে যায়। এবং অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে থাকে। পরে মেয়ের মা বাবুল আকনের বৌকে ডেকে নালিশ দিলে সে উল্টা স্বামীর পক্ষে কথা বলে মেয়ের মাকে গালমন্দ করেন।
এ ঘটনায় শিশুটির স্বজন মামলা করতে গেলে পুলিশ নানা বাহানায় তা এড়িয়ে যায় বলে অভিযোগ করেন মেয়ের মা জেসমিন।
শিশুর মেয়ের মা জেসমিন বলেন, ‘আমার অবুঝ নিষ্পাপ শিশুটির ওপর নরপশু বাবুল পাশবিক নির্যাতনের চেষ্টা করেছে। আমি তার বিচার চাই।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল হায়দার জানান- বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।