• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে পৌর সভা কর্মকর্তা কর্মচারিগণের কর্মবিরতি

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৬:৪১ অপরাহ্ণ
পিরোজপুরে পৌর সভা কর্মকর্তা কর্মচারিগণের কর্মবিরতি

আনোয়ার পিরোজপুর প্রতিবেদক ॥

দেশব্যাপি পৌর কর্মচারী পরিষদের উদ্যোগে দুই দিন ব্যপি কর্ম বিরতির অংশ হিসাবে বিভিন্ন দাবীর প্রেক্ষিতে পিরোজপুরে কর্মচারী স্বরূপকাঠী পৌর সভা পরিষদের উদ্যোগে সোমবার সকাল থেকে দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন বলে জানান কর্মকর্তা ও কর্মচারিগণ। এসময় পৌর ভবন চত্বরে তারা বিভিন্ন দাবীর প্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ করেন।

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েন কেন্দ্রীয় শাখার আহবানে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে স্বরূপকাঠী পৌরসভাস সার্ভিস এসোসিয়েশন।আগামী ০২জুলাই পিরোজপুর জেলা সদর প্রেসক্লাবের এর সম্মুখে বিক্ষোব অবস্থান ধর্মঘট করবে এবং ১৪ জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোব ও অনশন ধর্মঘট করবে বলে প্রেস ব্রিফিং করে।

সকালে পৌরসভার সামনে একত্রিত হয় স্বরূপকাঠী পৌরসভাস সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ। এসময় স্বরূপকাঠী পৌরসভাস সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাকির হোসেন সাধারন সম্পাদক মো মান্না মেহেদী জেলা সহ-সভাপতি অমল কৃষ্ণ ভদ্র, জেলা সহ-সভাপতি নূও মোহাম্মদ মল্লিক সহ আরো অনেকে।