• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পটুয়াখালী জেলা ছাত্রলীগের উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক

নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৭:৩৪ অপরাহ্ণ
নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

গলাচিপা প্রতিনিধি ॥
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের মেধাবী ছাত্র ও পটুয়াখালী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী দিপ্ত নারায়ন ভূঁইয়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গলাচিপা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

দলীয় সূত্রে জানা যায় গত ২৯ জুন/১৯ কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি কর্তৃক স্বাক্ষরিত এবং অনুমোদিত চিঠির আলোকে পটুয়াখালী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দিপ্ত নারায়ন ভূঁইয়াকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের উপ স্কুল ছাত্র বিষয়ক সসম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। এই সংবাদে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্র লীগ এর নেতা কর্মীরা এবং তার বন্ধু মহল ও সহপাঠীরা দিপ্ত নারায়ন ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

তার এই দলীয় পদকে দেশের উন্নয়নে ও শিক্ষার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।