• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’ করলেন ৪০ বছরের ব্যক্তি

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৮:৪০ অপরাহ্ণ
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’ করলেন ৪০ বছরের ব্যক্তি

বিডি ক্রাইম ডেস্ক॥ ৪০ বছর বয়সী এক ব্যক্তির কাছে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী (১০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার সোনাতলা উপজেলায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পাশের গ্রামের মুন্জুরুল ইসলাম (৪০) ওই স্কুলছাত্রীর মুখ চেপে ধরে বাঙালী নদীর শ্বশান ঘাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরিস্থিতি বেগতিক দেখে মুন্জুরুল ইসলাম পালিয়ে যায়।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, ‘ধর্ষিতাসহ তার পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’