আমতলী প্রতিনিধি ॥ বরগুনার তালতলী উপজেলা শহরের উজ্জল চত্ত্বর এলাকায় লকডাউন অমান্য করে অযথা ঘোরাফেরা করার দায়ে ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যার পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে এ জরিমানা করেন।
জানা গেছে, প্রানঘাতী করোনা ভাইরাসে প্রশাসনের দেয়া লকডাউন এর নির্দেশ অমান্য করে সন্ধ্যার পর শহরের উজ্জল চত্ত্বর এলাকায় কোন কারন ছাড়াই অযথা ঘোরাফেরা করার দায়ে ৭জনকে ৩ হাজার ছয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মেহেদী হাসান। এ সময় তিনি প্রানঘাতী করোনা ভাইরাসে প্রশাসনের দেয়া লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান করেন।