• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তালতলীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
তালতলীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তালতলী মিনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম স্বাধীন দাস (১৬)। তিনি প্রদীপ দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকালের দিকে তার নানি কিরণ বালা বাড়িতে এসে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

নিহতের মা কাকলী রানী দাস জানান, স্বাধীন দাসের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। তার ধারণা, সম্পর্ক সংক্রান্ত মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটেছে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে যায় এবং পরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ওসি আশাদুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।