• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে সরকারি খাল দখল করে পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ২১:০৮ অপরাহ্ণ
ঝালকাঠিতে সরকারি খাল দখল করে পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগ

রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির কাঠাঁলিয়া উপজেলার পূর্ব ছিটকী এলাকায় সরকারি খাল দখল করে অবৈধভাবে জোড় পূর্বক পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ সাইফুল ইসলাম গত শনিবার কাঠাঁলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের মাধ্যমে জানা যায়, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের পাশে আকনের হাট এলাকায় পূর্ব ছিটকী মৌজার ১৭০ নং দাগ ও ১৭০/১৩৯৮, ১৬৫ দাগের উপর দিয়ে সরকারি রেকর্ডিও খালের মধ্যে স্থানীয় মৃত. ফজলুর রহমান এর ছেলে শহিদ মৃধা, বাদশা মিয়া ও ফকরুল ইসলাম জোর পূর্বক পাঁকা স্থাপনা নির্মান করছেন। অভিযোগকারীর দাবী অত্র এলাকায় মৌসুমে ধানক্ষেতে পানি প্রবাহের একমাত্র খালটির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে খালটি ভরাট হয়ে যাবে এবং ভবিষ্যতে নৌকা ও ট্রলার যোগে যোগাযোগ ব্যবস্থা বন্দ হয়ে যাবে।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষে বাদশা মিয়া জানান, আমাদের পৈত্রিক সম্পদের উপরে দোকান নির্মান করতেছি এবং এখানে পানি সরবরাহে কোন বিঘœ ঘটবে না।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোঃ ফয়সাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।