• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২, ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ
জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরা দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা।

রোববার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।