• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত মে ১১, ২০২৬, ১৪:৪৫ অপরাহ্ণ
চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিলো, ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে।

তিনি বলেন, বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাক্সিন ছিলোনা। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

আজ হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারের যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন।

পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।