চরফ্যাশন প্রতিনিধি ॥
মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান নিয়ে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ ও পরিবার উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ পালন উপলক্ষে বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়েছে।
আজ বৃহম্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বাজারের ফ্যাসন স্কয়ার সহ উল্লেখ্য যোগ্য সড়ক প্রদক্ষিণ করেছেন। র্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, পরিবার উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক কামাল উদ্দিন, হিসাব বিভাগ কর্মকর্ত নান্টু মিয়া, অফিস সহকারী আব্বাস উদ্দিনসহ মৎস্য জীবি লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেছেন।