চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ মেঘনা নদী ভাঙ্গন রক্ষায় বর্ধিত অংশের জন্যে ১শ‘ কোটি টাকা বরাদ্দ করলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তার আবেদনের পরিপেক্ষিতে মঙ্গলবার একনেকে ১শ‘ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন হয়।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, মেঘনার বেতুয়া, মনপুরা ও তেতুলিয়া নদীর ঘোষের হাট শহর রক্ষার বাঁধ নামত প্রকল্পে ইতিপূর্বে বরাদ্দ এনে কাজ সম্পন্ন করা হয়েছে। ইনশাহ আল্লাহ ওই এলাকায় এখন নদী ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে। চরমাদ্রাজের সামরাজ মৎস্য ঘাট এটি হল নদী ভাঙ্গনের বর্ধিত অংশ।
সে বর্ধিত অংশের জন্যে আজ (গতকাল) মঙ্গলবার একনেকে ১শ‘ কোটি টাকা দক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আমি মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এদিকে এই সংবাদ চরমাদ্রাজসহ চরফ্যাশনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়লে আনন্দিত হয়েছে ওই এলাকার নদী ভাঙ্গা কবলিত পড়া সাধারণ মানুষ।
মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সতিমির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী,চরমাদ্রাজের সাবেক ইউপির চেয়ারম্যান বাহাউদ্দিন জসিম সরমারসহ উপজেলা ও মাদ্রাজের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ, হকার্সলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।