• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না-বিএমপি

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ২০:৫৫ অপরাহ্ণ
গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না-বিএমপি

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) গলাকাটা, ছেলে ধরা গুজবে কান না দিতে আহবান জানিয়েছেন। আজ রাতে মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই গুজবে অনেক মানুষ প্রান হারিয়েছেন। বরিশালে কোন মানুষ যাতে করে গুজবে কান না দেয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে।

১। “গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না। এ ধরনের কোন গুজবের তথ্য পেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে তাৎক্ষনিকভাবে অবহিত করুন।

২। কাউকে গনপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ।

৩। গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে।

৪। কাউকে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।

৫। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।

৬। যে কোন বিভ্রান্তিমূলক তথ্য বা গুজব ঋই বা যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট, শেয়ার, লাইক ও কমেন্টস করা থেকে বিরত থাকুন।

৭। যে কোন জরুরুী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করুন।