ইশরাত হোসেন মাসুদ, গলাচিপা প্রতিনিধি ॥ মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান এবং মাছ সেক্টরে সমৃদ্ধি অর্থনীতির অগ্রগতির প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১৭-২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং সরকারের নির্দেশনার আলোকে আজ বুধাবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরে গলাচিপা প্রেসক্লাবের কর্মরত সকল সংবাদকর্মীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সিনিয়র কর্মকর্তা মৎস্য মো. মুজাম্মেল হক মৎস্য সপ্তাহ উপলক্ষে সরকারের সাত দিন ব্যাপী কর্মসূচির বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, মানবকণ্ঠ পত্রিকার সংবাদ প্রতিনিধি মো. আল-মামুন, সংবাদকর্মী ইশরাত হোসেন মাসুদ, হাফিজুর রহমান, কমল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করে।
কর্মসূচির মধ্যে ১৮ জুলাই সড়ক র্যালি, আলোচনা ও বিভিন্ন জলশয়ে মাছ অবমুক্তকরণসহ বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি নিয়ে বিভিন্ন ইউনিয়নে আলোচনা প্রামন্যচিত্র, হাটে বাজারে ফরমালিন বিরোধী অভিযান, বিভিন্ন নদদনীতে ভ্রাম্যমান আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শন, মৎস্যচাষীদের মৎস্যচাষ উদ্ধুদ্ধকরণ ও জাতীয় মৎস্য দিবসে মৎস্যজীবিদের মূল্যয়ন ও পুরস্কার প্রদান কর্মসূচি গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য মৎস্য সপ্তাহের সর্বস্তরের মানুষের সহযোগিতা করার জন্য উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মো. মোজাম্মেল হক আহ্বান জানান।