কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কোম্পানির চাকরির কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (রানা) গত সোমবার (২৪ জানুয়ারি) বাসা থেকে কোম্পানির চাকরির কথা বলে নিখোঁজ রয়েছে কুড়িগ্রাম হাসপাতাল পাড়ার মমিনুল ইসলাম (রানা) আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মমিনুল এর খোঁজ পায়নি তার পরিবার।
সর্বশেষ এ ঘটনায় গত সোমবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার স্ত্রী জবা সরকার।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে তার স্ত্রী জবা সরকারকে কোম্পানির চাকরির কথা বলে নিজ বাসা থেকে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা যাওয়ার কথা বলে বের হয়। আর বাসায় ফেরেনি সে। মনিনুলের নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করেছে।
কিন্তু তারা ব্যর্থ হয়। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ (01320-133386) অথবা তার পরিবারের (01783662730)(01926028285) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।