• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় মদসহ এক জনকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১, ১৩:০৫ অপরাহ্ণ
কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় মদসহ এক জনকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি
এম এম আল মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে মোঃ জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ৪ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।
উপজেলার নটোনপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ. জাকির সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত নিসাব উদ্দিনের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবির রৌমারী বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আহাদ জানান, আমরা ৫ সদস্য একটি দল নিয়মিত টহলে ছিলাম এসময় উপজেলার নটোনপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্দেহজনক চলাফেরা করেছিল এক ব্যক্তি।
পরে তার শরিরে  তল্লাসি করে ৪ বোতল ভারতীয় মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল মোঃ মুনতাসির মামুন বলেন, আটককৃত ব্যক্তিকে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি টহল জোরদার আছে। মাদক কারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।