কলাপাড়া প্রতিনিধি ॥ করোন ভাইরাসের প্রার্দুভাব রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরসহ বাজার নিয়ন্ত্ররেন তৎপর রয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।
সোমবার দিনভর পরিচালিত এসব অভিযানে জেলার কলাপাড়ায় অর্থদন্ডসহ শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা কার্গোতে শ্রমিক জড়ো করে বালু খালাস করার দায়ে কার্গো’র সুকানি মো. শাহিন মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পৌর শহরের পুরান বাজার এলাকার চায়ের দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার দায়ে মিলন মিয়া দু’হাজার টাকা, মদনমোহন সেবাশ্রম সংলগ্ন শেখর চন্দ্র মিত্র’র মুদি দোকানে দ্রব্য মূল্যের তালিকা হালনাগাদ না করার দায়ে দু’হাজার টাকা এবং নতুন বাজার এলাকার ফল ব্যবসায়ী সবুজ মিয়াকে একই অপরাধে এক হাজার টাকাসহ চারজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। অভিযান পরিচালনা মেজিস্ট্রেটকে সহায়তা করে র্যাব-৮, পুলিশ, সেনা বাহিনী।