• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও এক অটোরিক্সা চালকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৯:৩৫ অপরাহ্ণ
কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও এক অটোরিক্সা চালকে জরিমানা

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ী ও এক অটোরিক্সা চালকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।

 

জানা যায়, কলাপাড়া পৌর শহরের সদর রোডে এলাকার বেকারী দোকানদার মো. নজরুল ইসলামকে পাঁচ শত টাকা, মুদি দোকানদার গাজী রিয়াজকে পাঁচ শত টাকা, চায়ের দোকানদার শুভকে পাঁচ শত টাকা ও অটোরিক্সা চালক মো. মোস্তফাকে দুই শত টাকা জরিমানা করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।