• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এসএম জাকির হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১, ২২:৫৮ অপরাহ্ণ
এসএম জাকির হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মামলা  দায়েরের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সাধারণ সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সহ সভাপতি এস.এম জাকির হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্রের বহ্যি প্রকাশই এ মামলার উদ্ভব ঘটিয়েছে বলে মনে করেন তারা। এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য সংশ্লিস্টদের প্রতি আহবান জানান সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সকল নেতৃবৃন্দ।