• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

উজিরপুরে এক যুবকের করোনা শনাক্ত। এলাকা লক ডাউন!

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ২১:১৮ অপরাহ্ণ
উজিরপুরে এক যুবকের করোনা শনাক্ত। এলাকা লক ডাউন!

নাজমুল হক মুন্না ॥  উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রথম একজন যুবকের শরীরে প্রানঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বয়স ছিলো ৩৮ বছর। আক্রান্ত রোগীর বাড়ী উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামে।

 

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান, ১৯ এপ্রিল রোববার লিয়াকত নামের একরোগী জ্বর, কাশী, গলাব্যাথা নিয়ে হাসপাতালে আসে। তখন তার নমুন সংগ্রহ করে বরিশালের সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। সেখান থেকে ২১ এপ্রিল মঙ্গলবার বিকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত লিয়াকত পিতাঃআঃমন্নান মহুরী ঢাকা থেকে কিছু দিন আগে নিজ এলাকায় আসে। এরপর থেকে কোয়ারেইনটেন না মেনে এলাকার বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, শনাক্তর রির্পোট পাওয়ার পর ওই রোগীর আশেপাশে বাড়ী লকডাউন করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেয়ার আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না। এসময় তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।