• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আমতলীতে সিবিডিপির সামাজিক নিরাপত্তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
আমতলীতে সিবিডিপির সামাজিক নিরাপত্তা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে জনগোষ্ঠীর অধিকার ও করণীয় বিষয়ে দিনব্যাপী এক গণশুনানি অনুষ্ঠিত হয়।

উইক্যান, সুইজারল্যান্ড, কানাডিয়ান সরকার, মানুষেরজন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সিবিডিপি এ গণশুনানির আয়োজন করে।

নাগরিকপ্লাটফরমের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বরগুনা সরকারী শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. হেমায়েত উদ্দিন, আমতলী সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার,

আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিডিপির নির্বাহী পরিচালক বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন মিরাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক প্লাট ফরমের সাধারন সম্পাদক মো. আবু জিয়াদ। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইদ্রিস হাওলাদার, , মো. মিজানুর রহমান, তরিকুল ইসলাম ইসলাম, রাজিয়া সুলতানা ও হাফছা বেগম প্রমুখ। প্রতিবেদন উপস্থাপনা করেন মাঈনুল ইসলাম ও চাঁদনী।