• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন পরিষদের উদ্যেগে গুজবে কান না দিতে মাইকিং

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ১৫:২৩ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন পরিষদের উদ্যেগে গুজবে কান না দিতে মাইকিং

শামীম আহমেদ ॥
গুজবে কান না দেয়ার জন্য বরিশালের আগৈলঝাড়ায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যেগে মাইকিং করা হয়েছে। উপজেলার কোন স্থানে কাউকে ছেলে ধরা বা গলাকাটা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য মাইকিং করা হচ্ছে। গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, সারা দেশে গলাকাটা সন্দেহে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ কারনে এলাকার লোকজনকে সচেতন করা সহ যাতে কেহ নিজের হাতে আইন হাতে তুলে না নেয় সেই জন্য মাইকিং করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে আইনের হাতে তুলে দেয়ার জন্য বলা হচ্ছে। এ জন্য মঙ্গলবার থেকে সারাদিন গৈলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মাইকিং করা কার্যক্রম শুরু করেছে।