• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯, ১৭:০১ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন স্থানের পশুর হাটে অন্য বছরের চেয়ে এবছর দেশী গরুর দাম বেশী।

ভারত থেকে এলাকায় গরু না আসলে দেশী গরুর দাম একটু বেশী হওয়ার আশংকা করছেন গরু ব্যবসায়ীরা। তাই গত বছর যে দেশী গরুর দাম ছিল ৫০ হাজার টাকা এ বছর সেই গরুর দাম ৬৫ হাজার টাকা হয়েছে।

গরুর দাম বেশী হওয়ায় কোরবানীর গরু কিনতে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। ঈদুল আযহার ৪দিন বাকী থাকায় অনেকে ক্রেতা গরু না কিনে দাম দেখে বাড়ি চলে যাচ্ছে।

অনেক বিক্রেতা ভারতের গরুকে দেশী গরু বলে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারনা করছে। গরু বিক্রেতা মো.বাবুল জানান, ভারত থেকে গরু আসলে আমরা খুশি হতে পারিনি। ভারত থেকে গরু আশায় দেশী গরুর দাম কমে যাবে।

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে রতœপুর, গৈলা ও বাশাইল সরকার অনুমোদিত গরুর হাট রয়েছে। ঈদের ৪দিন বাকি থাকলেও পশুর হাট জমে উঠতে শুরু করেছে। এই হাটগুলোতে খাজনা নেয়া হয়। এ সব হাটে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে।