বিডি ক্রাইম ডেস্কঃ বরিশাল জেলার মুলাদী-বাবুগঞ্জের কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ- সম্পাদক মোঃ মিজানুর রহমান মুলাদী-বাবুগঞ্জের আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেছেন।

মিজানুর রহমান বলেন, ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে আওয়ামী লীগ দলের নামকরণ করা হয় এবং ১৯৬৬ সালের সম্মেলনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি পুরপুরি পূর্ণতা পায়।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন বাঙালির একচ্ছত্র নেতা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা।

তিনি আরও বলেন, ৬৯-এর গণআন্দোলনের মধ্যদিয়ে পাকিস্তানি ঔপনিবেশিক শাসক-শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির যে জাগরণ ও বিজয় সূচিত হয়, সেই আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এবং ওই আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।

গত চার দশকের বেশি সময় ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। এ সময়ে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি চারবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে দলটি।