• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৩০ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৮, ১৭:৪৫ অপরাহ্ণ
৩০ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন হয়েছে। মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারেকে সঞ্চালনায় গতকাল এক কর্মি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাড মজিবুর রহমান সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন জিয়া উদ্দিন সিকদার, ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক ।
সভা শেষে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারন সম্পাদক মোঃ হুমায়ূন কবির সাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানা যায় জাফর আহমেদ কে আহবায়ক করে ও ৫ জনকে যুগ্নআহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে । আগামী ৩ দিনের মধ্য ২১ সদস্যর পূর্ণঙ্গ আহবায়ক ও ৪৫ দিনের ভিতর সন্মেলনের মাধ্যমে এই কমিটির পূর্ণাঙ্গ করার ও নির্দেশ দেন মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক।