• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্বরূপকাঠীতে লোভে পড়ে সাবেক শ্বশুরের নামে ধর্ষণ মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৪:১০ অপরাহ্ণ
স্বরূপকাঠীতে লোভে পড়ে সাবেক শ্বশুরের নামে ধর্ষণ মামলা

স্বরূপকাঠী প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠীতে টানা তিন বছর যাবৎ ধর্ষণের অভিযোগে সাবেক শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছে সদ্য তালাক প্রাপ্ত এক পুত্রবধূ। কাজী ডেকে উভয় পরিবারের উপস্থিতি ও স্বাক্ষী রেখে খোলা তালাকের দুই দিন পর ৬৮ বছরের বৃদ্ধ শ্বশুরের নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন পঞ্চবেকী গ্রামের সোহেল বাহাদুরের তালাক প্রাপ্ত তৃতীয় স্ত্রী।

নেছারাবাদ থানার ২৭ আগষ্টের ১১ নং মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই টানা তিন বছর যাবৎ অভিযোগকারীকে ঘরে অবরুদ্ধ করে রেখে জোর পূর্বক ধর্ষণ করে আসছে তার শ্বশুর বাদল বাহাদুর এবং সর্ব শেষ ২৫জুলাই রাত সাড়ে ১০টায় তাকে তার সাবেক শ্বশুর বাদল বাহাদুর ধর্ষণ করেন।

এসব ব্যাপারে সরেজমিনে বাদী সংবাদকর্মীদের জানায়, বিয়ের পর তার শ্বশুর তাকে তুলে নিয়ে যায় তখন তার স্বামী বাড়িতে ছিলনা। পরে শ্বশুরের ঘরে রান্না শেষে নিজের রুম (কক্ষ) ঠিক করতে একই ঘরের দোতলায় গেলে বাদল বাহাদুর তাকে জোর করে ধর্ষণ করে। পরে একদিন তাকে ধর্ষণ করার জন্য চেপে ধরলে ডাক চিৎকার করায় ছেড়ে দেয়। এরপর থেকে ঘুমের ঔষধ সেবন করিয়ে অচেতন অবস্থায় কি করেছে না করেছে সেটা বলতে পারেনা। তার গর্ভে তিন মাসের বাচ্চাও ছিল কিন্তু তার শ্বশুর ঔষধ সেবন করিয়ে সে বাচ্চা নষ্ট করেছে। ওই বাচ্চা তার না তার স্বামীর সেটাও সে বলতে পারছেনা। কিন্তু তালাকের পরে মামলা করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা গরীব তাই এসব বিষয়ে নানা নানী মামলা করতে চায়নি।

তালাকের পর নানী বাড়ি আসলে পঞ্চবেকীর মেম্বর ( ফারুক হোসেন, বলদিয়া-০৪) এসেছিলেন পরে ওই এলাকার লোকজন মিলে সাংবাদিক পাঠায় এবং তারা সবদিকে বিষয়টি ছড়িয়ে দেয়।

অতঃপর আমাদের উপজেলায় পাঠালে মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান বলেন, তুমি মামলা কর কিন্তু আমি মামলায় যেতে না চাইলে তিনি বলেন, মামলা না বরলে ভবিস্যতে কিছু পাবানা। এসময় তার নানী বলেন, নার্গিস জাহান বলেছেন, মামলা না করলে কিছু পাবেনা তাই মামলা করেছি। মামলা খরচসব তারাই বহন করেছে। এবিষয়ে নার্গিস জাহানের একটি ফেসবুক পোষ্টে দেখাযায় বলদিয়ার শ্বশুরের নামে পুত্রবধু মামলা করায় নেছারাবাদ থানাকে ধন্যবাদ ও উপস্থত সকলকে ধন্যবাদ জানিয়েছে।

এর আগে গত ৭ মে ২০১৯ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালত, পিরোজপুরে এম,পি কেস নং- ১৪০/১৯ এ উক্ত নার্গিস জাহানকে বিবাদী করে ফৌঃ কাঃ বিঃ ১০৭/ ১১৪/ ১১৭ ধারায় মামলা করেন তারই ছোট বোন জামাই আবুল হাসান। উক্ত মামলার নালিসি কপিতে বাদী আবুল হাসান অভিযোগ করেন, স্বামী পরিত্যাক্তা নার্গিস জাহান তার ছোট বোনকে নানান বুদ্ধি দিয়ে হাসানের নামে মামলাসহ পরিবারে কলহ সৃষ্টি করছেন।

এসব বিষয়ে তাদের ভাইদের জানালে তিনি বাদী হাসানকে লোকজন নিয়ে মারধর করতেও উদ্যত হন। এসব বিষয়ে স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিক নেতারা বলেন, অন্যের বিপদকে কেন্দ্র করে সংসার চালানো লোকদের থেকে সমাজের এটাই প্রাপ্য। তবে, ধর্ষণের অভিযোগে মামলা গ্রহনের এক ঘন্টা আগে( ২৭ আগষ্ট সন্ধ্যা ৭:৩০টায়) নেছারাবাদ থানার ওসি মুঠোফোনে জানায়, বাদী মামলা করতে চাচ্ছেনা কিন্তু মহিলা মেম্বর ঘটনা সত্য বলে জানিয়েছেন।

এদিকে সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত বলেছেন একই পরিবারের মেঝো ছেলের স্ত্রী। তিনি বলেন, আমি এই পরিবারে দশ বছর যাবত আসছি একই ঘরে আমরা তিন জা মিলে থাকি এমন কোন ঘটনা ঘটেনি। আগে এমন কোন অভিযোগ পাইনি এমনকি এরকম কোন আচরনও লক্ষ করিনি। তবে সে(সদ্য তালাকপ্রাপ্ত পুত্রবধূ) চলে যাওয়ার পর অভিযোগ শুনেছি।

বাদল বাহাদুরের ননামে ধর্ষণের মামলার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একই বাড়ির এক বৃদ্ধা বলেন, একই ঘরে তিন বউ থাকে, কখনো এমন কোন ঘটনা আমরা শুনিনি। হয়তো এলাকার লোকজন শত্রুতাবশত এমন কাজ করেছে। বাদলের স্ত্রী জানায়, স্থাণীয় রহিম নামের এক ব্যাক্তি তার স্বামীকে এর আগে একবার মিথ্যা মামলা দিয়ে ২৮ দিন জেল খাটানোর পর সে মামলাটি খারিজ হয়ে গিয়ে ছিল। এবারও সেই রহিম বাড়িতে সাংবাদিক পাঠায় এবং নিজে বিভিন্ন স্থাণে তাদের নামে কুৎসা রটিয়ে বাদীকে মামলায় উদ্ভুদ্ধ করেছে। তালাকের বিষয়ে বলদিয়া ইউনিয়নের রেজিস্ট্রার কাজী মেজবাহ বলেন, বাদল বাহাদুরের বড় ছেলের স্ত্রীর খোলা তালাক হয়েছে ২৫ আগষ্ট। তালাকের পূর্বে আমি তার অভিযোগের কারণ জানতে চাই তখন সে এধরনের কোন কথা বলেনি এমনকি তার প্রাপ্য সব জিনিপত্রও সে আমার সামনে তার নানা, নানীর উপস্থিতিতে নিয়ে গেছে।