• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সরকারের অবহেলায় ডেঙ্গু মহামারি আকার হয়েছে

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯, ১৬:০০ অপরাহ্ণ
সরকারের অবহেলায় ডেঙ্গু মহামারি আকার হয়েছে

বিডি ক্রাইম ডেস্ক ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ ডেঙ্গুর মত মহামারি ও বন্যা নিয়ে এসেছে। ডেঙ্গুকে সরকার প্রথমে অবহেলা করেছে, যে কারণে তা এখন মহামারিতে পরিণত হয়েছে। সরকার যদি প্রথম থেকে অবহেলা না করতো তাহলে হয়তো এই মহামারি অবস্থার তৈরি হতো না।

রোববার (১১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খালেদার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ফখরুল বলেন, সরকার মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত। ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার সমস্ত অনৈতিক ও অমানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এবারে ঈদে ঘরে ফেরা মানুষজনের অসহনীয় দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে এ সরকার ব্যর্থ হয়েছে, সেজন্য সঠিক সময়ে ঘরমুখো মানুষজন গন্তব্যে ফিরতে পারছে না।

কাশ্মীরের বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, কাশ্মীরের জনগণের পক্ষে সরকারের কাজ করা উচিত বলে মনে করছি।

এসময় জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।