• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

“শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতার বিরুদ্বে প্রতিবাদ জানিয়ে বরিশালে নানা কর্মসূচী পালন করেছে বিভিন্ন যুব সমাজ সংগঠন

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯, ১৪:২৮ অপরাহ্ণ
“শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতার বিরুদ্বে প্রতিবাদ জানিয়ে বরিশালে নানা কর্মসূচী পালন করেছে বিভিন্ন যুব সমাজ সংগঠন

 

শামীম আহমেদ ॥

বরিশালে নারী ও শিশুর প্রতি একের পর এক যৌন সহিংসতার বিরুদ্বে প্রতিবাদ জানান সহ নারীকে যথার্থ সন্মান প্রদান ও দ্রুততার সাথে উপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার কার্যক্রম সম্পূর্ন করার দাবী জানিয়ে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড,ফেস্টুন নিয়ে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি সহ নানা কর্মসূচী পালন করেছে বেসরকারী বিভিন্ন আলোকিত যুব সমাজের সংগঠনের সদস্যরা।

আজ রবিবার সকাল ১০টায় নগরীর প্রধান সড়ক বীর শ্রেষ্ট্র ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে কর্মসূচী পালন করেছে তারা।

বন্ধন সোস্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিএসডিপি) আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংগঠন এ্যাকশন এইডের সহযোগীতাতায় এসব কর্মসূচি পালন করে ইয়াং বাংলা,বাংলাদেশ মডেল ইয়ূত পার্লামেন্ট,ইয়ূথনেট,নারীপক্ষ,গালর্স নট ব্রাইডস নেট ওর্য়াক,এনগেজ মেন নেটওয়ার্ক ও তারুণ্যের প্লাটর্ফম সহ বিভিন্ন যুব সমাজ সংগঠনের সদস্যরা।

মানববন্ধন কর্মসূচীতে একাত্ব ও অংশ গ্রহণ করে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, আমাদের সমাজে এসকল জঘন্যতম ঘটনা বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন বৃদ্বি পাচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এসকল ঘটনা একেবারে আমাদের শুণ্যের কোঠায় নিয়ে আসার জন্য আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।

এই সকল জঘন্যতম অপরাধ বন্ধ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রচারনা শুরু করার নির্দেশ দেন তিনি। অন্যদিকে এসকল কাজে যারা জড়িত তারা কেহ বিচারের বাহিরে থাকতে পারবে না।

এছাড়া এসব অপরাধের দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা ন্যায় বিচার পাবেন। একারনেই আমাদের সচেতন সমাজ ও তারণ্যের কর্মীরা একত্রে কাজ করলে এসব অপরাধ সমাজ থেকে নির্মূল করা অসম্ভব হবে না।

তিনি আরো বলেন আমাদের নারী ও শিশু কণ্যাদের প্রতি যে হামলা হচ্ছে তা আমাদের একেবারে কাম্য নয়।

এখানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রবীন শীষ।

এসময় তারা বেশ কিছু ঘটনার তথ্য তুলে ধরেন যা থেকে দেখা ২০১৯ সালে প্রথম তিন মাসে ১শত৬৪ জন শিশু ধর্ষনের শিকার হয়। যা দ্বিতীয় তিন মাসে তা বেগে গিয়ে দাড়িয়েছে৩ শত ৩২ জনে।বিগত ৬ মাসে ৪ শত ৯৬ জন শিশু যা একই সময়কালে গত বছর ছিল ৩ শত ৫১ জন।

মোট ৪ শত ৯৬ জনের মধ্যে ৫৩ জন গন ধর্ষনের শিকার হয়েছে। এছাড়া ২৩ জন শিশুকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।

অপরদিকে আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে জানুয়ারী থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ৬ শত ৩০ জন নারী ধর্ষনের শিকার হয়েছে যাদের ভিতর ৩৭ জন মারা গেছেন।

এছাড়া ১ শত ৫ জন নারী ধর্ষনের শিকার হয়ে এবং এদের মধে পরবর্তীতে ৭ জন সমাজের লোক লজ্জায় আত্বহত্যর পথ বেছে নিয়েছে।

কর্মসূচী পালনকালে যুব সমাজ বিভিন্ন সংগঠন থেকে আরো বক্তব্য রাখেন সোহানুর রহমান, শাকিলা ইসলাম,রেজানুল হক,এ.জেড.এম মৌসুমি ইসলাম ও জাহান হাসান।

পরে তারা এক বিক্ষোভ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক দক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ করেন।