• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ২০:৫১ অপরাহ্ণ
রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

সাইদুল ইসলাম, রাজাপুর॥ ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী শিক্ষার্থীদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

 

আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী তুলে দেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরউজ্জামান।

 

এর পরে দুপুর ১ টার দিকে সদর ইউনিয়নের অবস্থিত রাজাপুর অটিষ্ট্রিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের চত্বরে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাল।এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ব্যানার্জী, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল, ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান ও রাজাপুর অটিষ্ট্রিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খান সহ প্রমূখ।