• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩২ হাজার ৬৬৬ টি সিগারেট জব্দ

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৯, ১২:১৪ অপরাহ্ণ
মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩২ হাজার ৬৬৬ টি সিগারেট জব্দ
মেহেরপুর প্রতিনিধি: কম মূল্যে সিগারেট বেশি মূল্যে বিক্রি করায় প্রতিরোধে মাঠে নেমেছেন মেহেরপুর ব্যবসায়ী নেতৃবৃন্দ। মেহেরপুর শহরের লর্ড মার্কেটে সিগারেট বিক্রির সময়  সোমবার (১৭ জুন) দুপুরে তা জব্দ করা হয়।
জানা গেছে, বেনসন সিগারেট  প্রতি প্যাকেটের  মূল্য আছে ২১০ টাকা, বিক্রি হচ্ছে ২৪২ টাকা।গোল্ড লিফের বড় প্যাকেটের গায়ে ১৫০ টাকার মূল্য নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৮৬ টাকা।
স্টার ও ডার্বি সিগারেটের একই অবস্থা। সিগারেট জব্দ করার সময় মেহেরপুর চেম্বার অব কমার্স সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনসন, গোল্ডলিফ, স্টার ও ডার্বি মিলে ৩২ হাজার ৬৬৬ পিস সিগারেট জব্দ করে রাখেন  ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বাইরে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তিনি এলাকায় ফিরে আসলেই মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।