• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচন ১৪ অক্টোবর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৯:৫৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচন ১৪ অক্টোবর

বিডি ক্রাইম ডেস্ক ॥ নানা কারণে আটকে থাকা ৮ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উপজেলাগুলো হলো- বরিশালের মেহেন্দিগঞ্জ, শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবির হাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।