• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ১৪:৪৪ অপরাহ্ণ
মিন্নি অসুস্থ, রিমান্ডে না নেওয়ার অনুরোধ বাবার

বরগুনা প্রতিনিধি ॥

চাঞ্চল্যকর রিফাত শরিফ হত্যার ঘটনায় গ্রেফতার দেখানো আয়েশা সিদ্দিকা মিন্নি খুব অসুস্থ বলে দাবি করেছেন তার বাবা মোজাম্মেল হক কিশোর।

তিনি বলেন, ‘আমার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি খুব অসুস্থ। যদি ওকে রিমান্ডে নেওয়া হয় তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে’।

রিমান্ড ফেরাতে মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর মেয়ের অসুস্থতার কাগজপত্র নিয়ে বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্ধায় বসে সাংবাদিকদের এসব কথা বলেন কিশোর।

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ুন বাংলানিউজকে জানান, আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নিকে বিকেলে আদালতে তোলা
হবে।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে রিফাত হত্যার ঘটনায় এজাহারনামীয় এবং সন্দেভাজন মোট ১৫ জনকে গ্রেফতার করা হলো।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল লেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় রিফাত।