• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মহিপুর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ২২:৪২ অপরাহ্ণ
মহিপুর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি ॥ ধর্ষণ মামলার প্রধান আসামী রাকিবুল (২০) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। পুলিশ শুক্রবার রাতে মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তবে এ মামলার অপর দুই আসামী বাবু (২২) ও ওবায়দুল (২৪) কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২৮ আগস্ট বুধবার রাত দুইটার দিকে উপজেলার মহিপুর থানার সদর ইউনিয়নের নজবিপুর গ্রামে রাকিবুল ১৩বছরের এক কিশোরীর দাদী’র মোবাইল ফোনে কল দিয়ে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। অপর দুইজনের সহযোগিতায় একটি বালুর মাঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা জামাল হাওলাদার বৃহস্পতিবার রাতে মহিপুর থানায় একই এলাকার রাকিবুল (২০), বাবু (২২) ও ওবায়দুল (২৪)কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য পাঠিয়েছে।