• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মহামারীর মধ্যেও বোরহানউদ্দিনে ধর্ষিতার উপর আসামীপক্ষের হামলা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ২১:৪৩ অপরাহ্ণ
মহামারীর মধ্যেও বোরহানউদ্দিনে ধর্ষিতার উপর আসামীপক্ষের হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিন দেউলা ২নং ওয়ার্ডে কোর্ট বাড়ী ধর্ষিতার উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৫টায় কোর্ট বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে ধর্ষিতার গোপন অঙ্গে লাথি মারা কারনে প্রচার ব্ল্যাড অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করলে তার অবস্থায় আশংকা জনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেপার করা হয়।

ধর্ষীতার মা ও মামলার বাদীনি মাসুদা বেগম বলেন, ২০১৮ সালে আমার মেয়েকে ধর্ষন করেন মাইনউদ্দিন। ওই ঘটনায় ধর্ষন মামলা করা হয়। গত রমজানে তাকে আটক করা হলে সে হাইকোর্ট হতে জামিনে আসেন। এরপর পর হতে আসামী পক্ষের লোকজন ধর্ষন মামলাটি উঠানোর জন্য বিভিন্ন হুমকি দুমকি এবং হামলা-মামলা করেন। আমার পরিবারকে ওরা বাড়ীতে থাকতে দিচ্ছে না। গত ১২এপ্রিল ২০২০ ইং তারিখে আসামী পক্ষের মোসলেম, জাহাঙ্গীর, সেলিম, নুরনবী, সেলিম, মাহাবুব ও কাশেম হামলা করেন। ওই হামলার ঘটনায় তাদেরকে আসামী করে রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় মামলা করি। মামলার পর বিকালে আমার ওই ধর্ষিতা মেয়েটি বাড়ীতে যাওয়ার পথে বিকাল ৫টায় মোসলেম, জাহাঙ্গীর, সেলিম, মাহাবুব, কাশেম ও রাকিব হামলা করে। আমার মেয়েটিকে মেরে ফেলার জন্য হামলাকারিরা গোপন অঙ্গে এলোপাতারি লাথি মারে। আমার মেয়েটির প্রচুর ব্ল্যাড যাচ্ছে। বোরহানউদ্দিন হাসপাতালে আনলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্ল্যাড বন্ধ না হওয়ায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ওই অসহায় পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে মাইনউদ্দিন গংদের সাথে আলাপ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, এ ঘটনা শুনে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীরা পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।