• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মনপুরার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলা

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ০০:৫৫ পূর্বাহ্ণ
মনপুরার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলা

ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে ট্রলারে হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। দস্যু বাহিনী অপহরনকৃত জেলের মুক্তিপন হিসাবে একলক্ষ টাকা দাবী করেছে বলে জানান ওই জেলের আড়তদার কালাম ব্যাপারী।
বুধবার ভোর ৬ টায় উপজেলার পূর্বপাশে বদনারচর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় এই ঘটনা ঘটে। অপহরণকৃত জেলে নাম হাসান মাঝি। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা।

আড়তদার ও জেলেদের সূত্রে জানা যায়, বুধবার ভোরে বদনার চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হাতিয়ার দস্যু মহিউদ্দিন বাহিনী হাসান মাঝির ট্রলারে হামলা চালায়। এই সময় দস্যু বাহিনী ট্রলারে থাকা অপর ৫ জেলেকে মারধর করে হাসান মাঝিকে অপহরণ করে হাতিয়ার বেড়ীর মাথা গহীন বনে নিয়ে যায়। পরে মুঠোফোনে হাসান মাঝির আড়তদার কালাম ব্যাপারীর মুঠোফোনে একলক্ষ টাকা মুক্তিপন দাবী করে।

এব্যাপারে মনপুরা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ফোরকান আলী জানান, ঘটনাটি শুনেছি। তবে হাতিয়ার সীমান্তে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।