• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ১২:৫৯ অপরাহ্ণ
মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় গতকাল বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মোশারফ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি।

গতকাল বুধবার বিকেলে মক্কা নগরীর পবিত্র মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ির ব্রেকফেল করলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত মোশারফ হোসেন (২৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ি ব্রেকফেল করে পিলারের সঙ্গে জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান।