• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় সার্ভে কমিশনের ৩ সদস্য সন্ত্রাসী হামলার শিকার হন॥ আটক ১

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ২৩:২৫ অপরাহ্ণ
ভোলায় সার্ভে কমিশনের ৩ সদস্য সন্ত্রাসী হামলার শিকার হন॥ আটক ১

ভোলা অফিস॥

ভোলায় আদালতের নিদের্শে পক্ষদ্বয়কে জমি মেপে বুঝিয়ে দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন ভোলা জজকোর্টের সার্ভে কমিশনের ৩ আইনজিবী।

আহত আইন জিবী জিয়াউর রহমান , মামুন ও জামাল। পরে পুলিশ উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করেন । এ ব্যাপারে সুলতান নামের একজনকে আটক করে ভোলা থানা পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার বাপ্তার চরনোয়াবাদ ৮ নং এলাকায় প্রেম রোডের সরদারবাড়ী ও মাঝি বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতরা জানান, ভোলা সদর সিনিয়র জজ আদালতে ওই সাকিনের ২ একর জমি নিয়ে শাহানুর বেগম বনাম সালেম কশাই এর মধ্যে ১৯২/১৪ মামলা চলছিল । মামলার রায় পান শাহানুর পক্ষ ।

এতে গত ১৭ জুলাই ২০১৯ইং তারিখের আদালতের এক আদেশের প্রেক্ষিতে গতকাল সকালে জমি বুঝিয়ে দেয়ার জন্য ওই এলাকায় গিয়ে জমি পরিমাপ করেন সার্ভে কমিশনের সদস্যরা।

পরে আসার পথে এডভোকেট জিয়াউর রহমানসহ সার্ভে কমিশনের ওই ৩ সদস্যকে কেই এলাকার সুলতান,আকরাম, সাব্বির,বাচ্চু, মাকসুদ হোসেনসহ ৭/৮ জনের একটি সংঘবব্ধ দল তাদেরকে আক্রমন করে এবং এক পর্য়ায়ে রামদা, লাঠি সোটা দিয়ে মারধর করে।

এ ব্যাপারে আহত আইন জিবী জিয়াউর রহমান জানান, সন্ত্রাসীরা তাকে লক্ষ করে প্রথমে রাম দা দিয়ে কোপ দেয়।

তিনি সরে যাওয়ায় তিনি ওই কোপ তার গায়ে লাগেনি। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন ।

তবে জানাযায়, হামলাকারীরা বিবাদী পক্ষের থেকে জমি ক্রয় করেছিল। বাদি পক্ষ জানিয়েছে বাবলা নামের এক সন্ত্রাসীসহ একটি দল তাদেরকে আক্রমন করার জন্য এলাকায় অবস্থান করছে।