• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১, ২১:০৭ অপরাহ্ণ
ভোলায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলায় বাহরাইন প্রবাসী এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামে বাহরাইন প্রবাসী মো. হাফেজের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত একজনের নাম উল্লেখ করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার।
অভিযোগের বিবরণে বলা হয়েছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে অজ্ঞাত এক ব্যক্তি প্রবাসী হাফেজের ঘরে প্রবেশ করে অভিযোগকারীর কান ও ব্যাগ থেকে প্রায় ১ ভরি স্বর্নলংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযোগকারীর ঘুম ভেঙে গেলে তিনি অজ্ঞাত ব্যক্তিকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সে টেনেহিঁচড়ে দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, চুরির বিষয় উল্লেখ করে অজ্ঞাত এক ব্যক্তির নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।