• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় এমপি মুকুলের নির্দেশে সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ২১:৩৮ অপরাহ্ণ
ভোলায় এমপি মুকুলের নির্দেশে সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ বিতরণ

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ ভোলা-২ আসনের সংসদ সদস্য এমপি আলী আজম মুকুলের নির্দেশে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ-সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস (কেভিড-১৯) এর প্রভাবে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আ.লীগ এর সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা।

 

সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক আরিফ মাহমুদ জয় এর নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রি। মধ্যবিত্তদের ঘরে গোপনে পৌঁছানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।

 

চাল, ডাল, আলু, লবন, সাবান, তেলসহ সাথে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হচ্ছে। সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক-সম্পাদক আরিফ মাহমুদ জয় জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৌলতখান উপজেলা আলীগের সকল সহযোগী সংগঠনগুলোকে এই দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকছেন এবং তিনি সার্বক্ষনিক মনিটরিং করে যাচ্ছেন। তার (এমপির) ও উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় কাজ করছি আমরা ছাত্রলীগের প্রতিটি সদস্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে খাদ্য সামগ্রি নিয়ে।

 

তিনি আরও জানান, যতটুকু সাধ্য আছে আমরা ছাত্রলীগ পরিবার কাজ করে যাবো অসহায় দুস্ত মানুষের জন্য।