• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ২০:০৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বোরহানউদ্দিন সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বোরহানউদ্দিন পৌরসভা

১-০ গোলে বড়মানিকা ইউনিয়ন কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর সেলিম রেজা, খেলোয়ার কল্যাণ সংস্থার সম্পাদক শিমুল বাকলাই, পৌর সচিব প্রনয় সাহা প্রমূখ। উক্ত খেলা সকল শ্রেণীপেশার মানুষ উপভোগ করেন।