• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে এ.সি.আই. ক্রপ কেয়ারের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১৯:৫২ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে এ.সি.আই. ক্রপ কেয়ারের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় এ.সি.আই. ক্রপ কেয়ার কোম্পানীর রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন বি.এফ.জি. ফুড পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ.সি.আই. ক্রপ কেয়ার কোম্পানীর বোরহানউদ্দিন উপজেলা পরিবেশক মো: সুমন হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.সি.আই. ক্রপ কেয়ার কোম্পানীর বরিশাল বিভাগীয় রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: রেজাউল হক, বিশেষ অতিথি এরিয়া ম্যানেজার ভোলা মোস্তফা জামাল পলাশ, সিনিয়র টেরিটরী অফিসার মো: তৌহিদুল ইসলাম সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন রিটেইলার বৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্ধ রিটেইলারদের জানান, প্রান্তিক কৃষকরা কম খরচে কিভাবে অধিক ফলন নিশ্চিত করতে পারে সে বিষয়ে যে সকল কৃষি পন্য ব্যবহার করতে হবে সে সম্পর্কে ধারনা দেন এবং এ.সি.আই. ক্রপ কেয়ার কোম্পানীর সম জাতীয় কিছু পন্য বাজারে বিদ্যমান আছে যেমন-ফ্লোরা, সালফক্্র, রিলোট ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে রিটেইলার বৃন্দের মাঝে কোম্পানির পক্ষ থেকে পুরষ্কার বিতরন করা হয়।