• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বৈশ্বিক দূর্যোগে মানুষের সেবায় আপনাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে-এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১৪:১৯ অপরাহ্ণ
বৈশ্বিক দূর্যোগে মানুষের সেবায় আপনাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে-এমপি শাওন

আরশাদ মামুন, লালমোহন ॥ তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীদের PPE (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি) বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,

 

বৈশ্বিক দূর্যোগে মানুষের সেবায় আপনাদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের তুলনায় দেশের চিকিৎসকদের কর্মগুন সত্যি প্রশংসনীয়।

 

তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল দূর্যোগ মোকাবেলায় সফলতার পরিচয় দিয়েছেন।

 

ইনশাআল্লাহ সকলের সহযোগীতা নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হবেন।

 

২৩ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।