বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের ৩৫-১০৬ নং পশ্চিম কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানেজিং কমিটি ইউনিয়ন যুবলীগ সভাপতির প্রভাবে ঝুলে রয়েছে। জানাযায় ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি বিহীন চলছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি। নজরদারী নেই শিক্ষা অফিস কর্তৃপক্ষের। এর ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বিদ্যালয়টি।
স্থানীয়রা বলেন, ২০১৭ সালের সরকারি পরিপত্র নীতিমালা অনুযায়ী শিক্ষা অফিস থেকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্দেশনা থাকলেও গুরুত্ব দেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিছু দিন পূর্বে প্রধান শিক্ষক গোপনে অভিভাবকদের নাজানিয়ে হঠাৎ করে স্কুল চলাকালীন সময় তার পক্ষের লোকজনকে ডেকে অভিভাবক সদস্য নির্বাচিত করে। এতে দুলু বেগম নামের এক অভিভাবক উপস্থিত হয়ে প্রতিবাদ জানায় । প্রতিবাদ করায় তাকেও অভিভাবক সদস্য নির্বাচিত করে। মোট ৪জন অভিভাবক সদস্য মোসাঃ দুলু বেগম, নাসিমা, শাহিন, মাসুদ ও এম.পি মনোনিত শিক্ষানুরাগী মোঃ নাসির, মোসাঃ লুতফুর নেছা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলা রানী মন্ডল, মোসাঃ আয়সা সিদ্দিকা মুনিয়া, মাধ্যামিক বিদ্যালয় প্রতিনিধি রিতা চৌধুরী, জমি দাতা সদস্য আঃ আজিজ মৃধা ও ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফোরকান হাওলাদারসহ মোট ১১ জন সদস্য নির্বাচিত করেন প্রধান শিক্ষক। অভিভাবক সদস্য দুলু বেগম সাংবাদিকদের বলেন তিনি সভাপতি সদস্য প্রার্থী থাকা সত্যেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে প্রধান শিক্ষক যোগসাজসে যুবলীগ নেতা নাসির নামের একজনকে সভাপতি করার জন্য বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র গোপন করে।
তিনি আরও জানান তার বাবা আঃ আজিজ মৃধা অত্র বিদ্যালয়ের জমি দাতা। এই বিদ্যালয় দীর্ঘদিন যাবত আমার বাবা সভাপতির দায়িত্ব পালন করেন। আমিও অভিভাবক ও দাতা হিসাবে সভাপতির দায়িত্ব পালন করতে চাই। একটি কুচক্রী মহল ও সাবেক যুবদলের ইউনিয়ন সহসভাপতি ও বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাসির আমাকে বিভিন্ন ভাবে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আমাকে এ পথ থেকে সরে যেতে বলে। তা নাহলে আমাকে খুন ও গুম করবে বলে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক বলেন আমি যুবলীগ নেতার চাপের মুখে আছি। কাগজপত্র উপজেলা চেয়ারম্যানের কাছে জমা আছে।
এ বিষয় বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন বিষয়টি শুনেছি । কিন্তু প্রধান শিক্ষক আমাকে কিছুই জানাননি। উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলে অচিরেই এর সমাধান করা হবে।