• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেতাগীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৭ বছর পূর্তি উদযাপন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯, ২১:৪১ অপরাহ্ণ
বেতাগীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৭ বছর পূর্তি উদযাপন

স্বপন কুমার ঢালী বেতাগী ॥
বেতাগীতে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)ও ৭ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।

বেতাগী উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মো. রাজীব আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্জ এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, নিউনেসন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, বিএমএসএফ এর বেতাগী উপজেলা শাখার সভাপতি রমেন চন্দ্র দেবনাথ, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন।