• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেতাগীতে একই গ্রামের ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১২:১৩ অপরাহ্ণ
বেতাগীতে একই গ্রামের ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীতে একই গ্রামের ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বেতাগীর জোয়ার করুণা গ্রামের বাসুদেব ঢাকীর স্ত্রী সুগন্ধ্যা রানী (৫০) ও তার মেয়ে বর্না রানী (১৭)।আক্রান্তদের মধ্যে ২ জন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং অন্য ৭জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অসুস্থাবস্থায় বাড়ীতে রয়েছেন।

জানাগেছে, উপজেলার পশ্চিম জোয়ার করুনা গ্রামের বাসুদেব ঢাকীর মেয়ে বর্না রানী (১৭), স্ত্রী সুগন্ধ্যা রানী (৫০), শৈলেন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (১০), উত্তম ঘরামীর মেয়ে মনিষা (৭), স্ত্রী বিষ্ণু রানী (২৮), সঞ্জয় বড়ালের ছেলে সবুজ বড়াল (১৯), বিমল চন্দ্র ঘরামীর স্ত্রী মঞ্জু রানী (৫৮), কালী কান্ত ঢাকী’র ছেলে সমীর ঢাকী (৫০), বিশ্বেশ্বর বেপারীর ছেলে বীরেন বেপারী (৪৯) ও সারদা কান্ত বেপারী’র ছেলে অবিনাশ বেপারী (৬০) গত ৩ সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে ওইসব পরিবার দাবি করেছে। এদের মধ্যে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সুগন্ধ্যা রানী ও বীরেন বেপারী আক্রান্ত হয়ে বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ছাড়াও সরকারী হিসাবে ১০ জন আক্রান্ত হয়েছে এবং সন্দেহ জনকভাবে ১৫ জনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বেসরকারী হিসেবে এর সংখ্যা আরো বেশী বলে স্থানীয় সূত্রে এমনটাই জানাগেছে।

এ বিষয় বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং জানান, গত মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কাছে ডেঙ্গুতে এ উপজেলায় ১০ জন আক্রান্তের তথ্য রয়েছে কিন্তু ওই গ্রামের আক্রান্তের কোন তথ্য তার জানা নেই।’