• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেতাগীতে উপ-নির্বাচনে ইউপি সদস্য বাবুল বিজয়ী

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৪:৫৩ অপরাহ্ণ
বেতাগীতে উপ-নির্বাচনে ইউপি সদস্য বাবুল বিজয়ী

বেতাগী প্রতিনিধি ॥

বরগুনার বেতাগী সদর ইউনিয়নের সদস্য শূন্য পদে ৫নং ওর্য়াডের উপ-নির্বাচনে মো. মোশারেফ হোসেন বাবুল (ফুটবল প্রতীক) নিয়ে ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেমাসাঃ হাওয়া বেগম (বৈদ্যুতিক পাখা প্রতীক) নিয়ে ২২৩ ভোট পান।

গত (২৫ জুলাই) বৃহস্পতিব ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে উৎসব মূখর পরিবেশে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে ১ হাজার ৮৮৫ ভোটের ১ হাজার ৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য নির্বাচিত সদস্য আব্দুল মালেক ডাক বিভাগে সরকারি চাকুরিজনিত কারণে তিনি পদত্যাগ করায় সদস্য পথটি শূন্য হয়।