• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বেতাগীতে আনসার ও ভিডিপির সচেতনতামূলক সভা

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৮:৩১ অপরাহ্ণ
বেতাগীতে আনসার ও ভিডিপির সচেতনতামূলক সভা

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

বেতাগীতে ছেলে ধরা,মাথাকাটা গুজব প্রতিরোধে মাইকিং ও সচেতনতামুলক উঠান বৈঠক করছে আনসার ও ভিডিপির ইউনিয়ন, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং সদস্যরা।

গতাকল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯ টা থেকে অর্ধ-শতাধিক আনসার ও ভিডিপির সদস্যরা উপজেলার প্রতিটি গ্রাম, মহল্লা,স্কুল-মাদ্রাসায় সচেতনতামুলক উঠান বৈঠক ও মাইকিং করে স্থানীয় জনসাধারণকে সচেতন করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সুমন হাওলাদার , বেতাগী প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, পৌর দলনেতা অলি আহমেদ, সুকদেব হাওলাদার, আদনান শাহরিয়ার , রুমানা আক্তার, ইউনিয়ন দলনেতা মো. কামরুজ্জামান টিটু ও রুহুল আমিন প্রমূখ।