• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ের প্যান্ডেল থেকে বের হলো বরের মরদেহ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৪:০৩ অপরাহ্ণ
বিয়ের প্যান্ডেল থেকে বের হলো বরের মরদেহ

বিডি ক্রাইম ডেস্ক ॥ বিয়ের অনুষ্ঠানের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর। সাজানো প্যান্ডেলে মুহূর্তেই নেমে এলো শোকের কালো ছায়া, সবার খুশি পরিণত হলো বিষাদে। নতুন বউয়ের মুখ দেখার আগেই বর চির বিদায় নিলেন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

জানা গেছে, উপজেলার হোছনাবাদের মোগলের হাট নলুয়ারপাড়া এলাকার মোহাম্মদ জাফর আহম্মদের প্রবাসী ছেলে মোহাম্মদ সোলাইমানের (৩০) বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। গতকাল বুধবার মেহেদি রাত এবং আজ বৃহস্পতিবার বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী বিয়ের প্যান্ডেলও সাজানো হয়। কিন্তু মেহেদি রাতের আগেই গতকাল সকালে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর সোলাইমান। এ ঘটনায় বিয়ে বাড়িতে এখন শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে হোছনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন জানান, সোলাইমান অসুস্থ্ বোধ করছিলো, ব্যাপারটি পরিবারকেও জানিয়েছিল সে। বুধবার সকালে বাগদত্তা তরুণীর সঙ্গে ফোনে কথা বলার সময় মাটিতে লুটিয়ে পড়ে সোলাইমান। উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিন দশেক আগে রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার এক পাত্রীর সঙ্গে পারিবারিকভাবে সোলাইমানের আক্‌দ সম্পন্ন হয়। পরিবারের বড় ছেলে সোলাইমান দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।