• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বিপিএলে এবার রংপুরে তরী ভেড়ালেন সাকিব

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯, ১৫:২৫ অপরাহ্ণ
বিপিএলে এবার রংপুরে তরী ভেড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : টানা চার আসর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজি ছাড়লেন সাকিব আল হাসান। ২০১৯ বিপিএলে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে দুপুর ২ টায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে রোমাঞ্চিত লাগছে। আশাকরি আসছে মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারবো।’

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। তবে ২০১৬ আসর থেকে ঢাকার হয়ে খেলছেন তিনি। চার বছর ধরেই ঢাকার আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন।

আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএল ২০১৯ মাঠে গড়াবে।