• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএমপির ট্রাফিক অফিসে আকস্মিক পরিদর্শনে নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ২২:২৮ অপরাহ্ণ
বিএমপির ট্রাফিক অফিসে আকস্মিক পরিদর্শনে নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্টো পলিটন পুলিশের ট্রাফিক বিভাগে আকস্মিক পরির্দশনে গেলেন নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। আজ ৪ সেপ্টেম্বর বুধবার বিকাল পৌনে ৫ টার দিকে পরিদর্শনে যান তিনি।

এসময় বরিশাল মেট্টো পলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার খাইরুল ইসলামসহ তার সদস্যরা নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর পরে ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন টিআই প্রশাসন সামসুল আলম, টিআই আব্দুর রহিম, টিআই রবিউল ইসলাম। তখন ট্রাফিক বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।